Header Ads

বিপিএফ, কংগ্রেস, এআইইউডিএফ জোট ৭০টি আসনে জিতে সরকার গড়বে দাবি হাগ্রামার


অমল  গুপ্ত, গুয়াহাটি : বিপিএফ বিজেপিকে ছেড়ে কংগ্রেস জোটে  সামিল হওয়ায়  রাজ্যে রাজনৈতিক মঞ্চে  নতুন সমীকরনের সৃষ্টি হল। আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস জোটে সামিল হয়ে হাগ্রামা মহিলারি বলেন, বিজেপি আম জনতাকে সন্তুষ্ট করতে পারেনি। তারা ৭০টি আসন পেয়ে সরকার  গড়বে।  প্রমীলা রানি ব্রহ্ম বলেন, বিজেপি তাদের সঙ্গে  ভালো  ব্যবহার করেনি। এদিকে, আজ অসম জাতীয়  পরিষদের  নেতাদের কনভয়   আক্রমণ করে ২০, ২৫ জনের দুর্বৃত্ত নলবাড়ির ঘ্রাগড়াপাড়াতে  সভাপতি লুরিনজ্যোতি  গৈয়ের গাড়ি আক্রমণ করা হয় বলে প্রচার সচিব জিয়াউর রহমান   একথা জানান। তিনি বলেন, বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ পুলকেশ  বড়ুয়ার গাড়ি ভেঙে গেছে। বিজেপির দিকে আঙ্গুল তোলা  হয়েছে।  নির্বাচন কমিশন এই দলকে  জাহাজকে  দলের নিবার্চন প্রতীক হিসেবে স্বীকৃতি  দিয়েছে। সভাপতি বলেছেন, যেখানে জাহাজ  চলে সেখানে পদ্ম ফুল  ফোটে না। অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা কটাক্ষ করে বলেছেন, জাহাজ ডুবতে বেশি সময় লাগবে না। কংগ্রেস সাংসদ গৌরব গগ বলেছেন, হিমন্তবিশ্ব শর্মা  আর দের মাস ক্ষমতায়  থাকবেন, তিনি যেভাবে সাইকেল   চড়ছেন, আর  হুলস্থুল করছেন তাতে এক দিনের জন্যে ও   তাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হোক, তাতে হিমন্তের স্বপ্ন পূরণ হবে আমরাও  শান্তি পাবো। রাষ্ট্রিয় জনতা দল, রাজ্য কমিটি গড়ে গেলেন লালু প্রসাদ যাদব পুত্র  তেজস্বী যাদব তিনি অসমে দুটি  আসনে লড়বে বলে জানিয়েছেন।  কংগ্রেস, এআইইউডিএফ দলের জোটে সামিল হয়েছে। কংগ্রেস   সভাপতি রিপুন বরা, বদরুদ্দিন আজমলের  সঙ্গে বৈঠক করে গেছেন। কাল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক  প্রিয়াঙ্কা গান্ধী  সভা করতে আসবেন। গুয়াহাটিতে পৌছিয়ে প্রথমে কামাখ্যা  ধামে  যাবেন। তিনি লখিমপুর, তেজপুর প্রভৃতি এলাকা যাবেন। সিপিএম, সিপিআই, সিপিএমএল প্রভৃতি বামপন্থী দল কংগ্রেস জোটে সামিল হয়েছে। সিপিএম আজ রাজ্যজুড়ে  কৃষি  আইনের বিরুদ্ধে ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে  পথে নেমে আন্দোলন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.