Header Ads

আগরতলায় ঐতিহাসিক মশাল মিছিল চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মহাকরন অভিযান বুধবার

নয়া ঠাহর প্রতিবেদন, আগরতলা : চাকুরী ফিরে পাওয়ার  দাবিতে  লাগাতর অবস্থানের ৫১ দিনে মঙ্গলবার  সন্ধ্যায় আগরতলায় সাড়া জাগানো ঐতিহাসিক  মশাল মিছিল করল চাকুরীচ্যুত ১০৩২২ শিক্ষক - শিক্ষিকারা। বুধবার চাকুরী  ফিরে পাওয়ার দাবিতে  বিশাল মিছিল নিয়ে মহাকরন অভিযান করে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে জানতে চাইবেন কেন তাদের ভালো খবর পাওয়ার প্রতিশ্রুতি  দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে ফের দাবি জানাবেন চাকুরীর সমস্যার স্হায়ী সমাধানের । প্রসঙ্গত , ৭ ডিসেম্বর  থেকে  আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে চাকুরী ফিরে  পাওয়ার  দাবিতে গন - অবস্থানে বসে চাকুরীচ্যুত  শিক্ষকদের ৩টি সংগঠনের সম্মিলিত  মঞ্চ  যৌথ  সংগ্রাম  কমিটি। হাড় 

কাঁপানো  ঠান্ডার মধ্যে বাড়িঘর ছেড়ে রাস্তায় পড়ে থাকলেও সরকারের কোন হেলদোল  নেই। বিরোধী দল সমেত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক  সংগঠনও বারে বারে সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন  আলোচনার মাধ্যমে চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি সমাধানের। সম্প্রতি ত্রিপুরার   একাংশ সাংবাদিক বুদ্ধিজীবিরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে মানবিকতার সঙ্গে  ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকদের সঙ্গে  আলোচনার মাধ্যমে তাদের  চাকুরীর সমস্যার স্হায়ী  সমাধানের উদ্যোগ নেওয়ার আবেদন জানান। চাকুরীচ্যুত শিক্ষকদের এই আন্দোলন  জন আন্দোলনের রুপ নিয়েছে ত্রিপুরায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.