নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি।
সমগ্র দেশের সাথে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নর্থইস্ট রিজিয়ন মঙ্গলবারে পালন করল ৭২ তম প্রজাতন্ত্র দিবস ।এই উপলক্ষে নর্থ ইস্ট রিজিয়নের সমস্ত এয়ারপোর্ট গুলো কে যাত্রীদের স্বাগত করার জন্য সুন্দর করে সাজিয়ে তোলা হয়।
ওদিকে বড়ঝাড় স্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক এয়ারপোর্টে সকালবেলায় পতাকা উত্তোলন করেন অরিজিনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর এম সুরেশ,সাথে উপস্থিত ছিলেন এয়ারপোর্টে এর ডাইরেক্টর রমেশ কুমার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক ডগ শোর ও আয়োজন করা হয়
এদিন এয়ারপোর্টের কর্মীদের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য যে উত্তর-পূর্বের সমস্ত এয়ারপোর্ট যেমন ডিব্রুগড়, আগরতলা, ইম্ফল, শিলচর ,ডিমাপুর তেজপুর জোরহাট ,শিলং, লিলাবারী,তেজু ও রূপসী এয়ারপোর্ট গুলোতেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় ৭২ তম প্রজাতন্ত্র দিবস।
কোন মন্তব্য নেই