সীমান্ত মঞ্চের কম্বল বিতরণ বদরপুরে
সুব্রত দাস, বদরপুর : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক কম্বল বিতরণের আয়োজন করে সীমান্ত চেনতা মঞ্চের বদরপুর নগর সমিতি। এই অনুষ্ঠানে মাধ্যমে দুস্থঃদের মধ্যে প্রায় ১০০ অধিক কম্বল বিতরণ করা হয়। মঞ্চের বদরপুর নগর সমিতির সভাপতি লিটন ধর তাদের সংগঠন কার্যের কথা বলতে গিয়ে জানান যে,একটি দেশ সুরক্ষিত থাকতে হলে সীমা সুরক্ষিত থাকা অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপুর্ণ। তাই ভারতীয় সেনাদের সাথেও আম জনতার সচেতন থাকা অবশ্যক। তিনি বলেন তাদের এই ক্ষুদ্র প্রয়াস,তারা জনসংযোগ বাড়ানোর জন্য এধরনের এই অনুষ্ঠানে করে যাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত চেনতা মঞ্চের করিমগঞ্জ জেলা সভাপতি গৌতম দেব,বদরপুর সার্কেল অফিসার দিব্যাজ্যোতি গগৈ,বদরপুর থানার নবীন ওসি বিপুন বরা,বিজেপি নেতা দীপক দেব,আইনজীবি বিশ্ব বরণ বড়ুয়া প্রাক্তন ওয়ার্ড কমিশনার সিতাংশু রায়,নবীনচন্দ্র কলেজের অধ্যাপক অর্জুন চন্দ্র দেবনাথ,দয়াল সরকার,মনিহার সিং,সীমান্ত চেতনা মঞ্চের বদরপুর নগর সমিতির সভাপতি,সম্পাদক প্রমুখ।









কোন মন্তব্য নেই