Header Ads

মূখ্য নির্নাচন কমিশনারের সদলবলে তিন দিনের অসম সফর

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা কমিশনের পুরো টিম নিয়ে তিন দিনের সফরে  অসম আসছেন। সোমবার তিনি মুখ্য সচিব, পুলিশ প্রধান, রাজ্য নির্বাচন অফিসার প্রমুখদের সঙ্গে উচ্চপর্যায়ে বৈঠক করবেন। রাজ্যের সব রাজনৈতিক দল গুলোর  সঙ্গে বৈঠকে বসবেন আরোরা ।রাজ্যের সব ডিসি ও পুলিশ সুপারদের সঙ্গেও বসবে নির্বাচন কমিশন। আগামী এপ্রিল মাসেই নির্বাচন করার সম্ভবনা নিয়ে  কমিশন  রাজনৈতিক দল গুলোর মতামত জানতে চাইবেন। আজ ৰাইজৰ দলের সভাপতি  ভাস্ক ডি সইকিয়া জানান দলের সভাপতি অখিল গগই শিবসাগর  ও টীয়ক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন এবং জিতবেন ও। তিনি বলেন, তারা লুরিন জ্যোতি গগৈ এর অসম জাতীয় পরিষদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করবেন। সাম্প্রদায়িক  এ আই ইউ ডি এফের  সঙ্গে বামপন্থীরা সমঝোতা করলে ৰাইজৰ দল বাম পন্থীদের  সঙ্গ  ত্যাগ করবে।তারা  কংগ্রেস, বিজেপি, এ আই ইউ ডি এফ ছাড়া বাকি  আঞ্চলিক  সম ভাবাপন্ন দলগুলোর  সঙ্গে জোট বাধবে। কংগ্রেস দলের নেতা রকিবুল হোসেন সাংবাদিক দের বলেন  বিজেপি সরকারের মাথায় ৮০ হাজার কোটি টাকার  ঋণের বোঝা তার পর ও মন্ত্রীরা হেলিকপ্টারে বিলাসী  সফর করছেন। তিনি বলেন, কংগ্রেস ২ লাখ ছাত্রীকে সাইকেল দিয়েছে বিজেপি সরকার মাত্র ২২ হাজার  স্কুটি  দিয়েছে। ২০১৬-১৭ বছরে দেয় নি। সাধারণ মানুষ বিজেপি সরকারের  প্রতি বিরূপ মনোভাব পোষণ করে।  নির্বাচনে এর জবাব দেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.