প্রেসক্লাবে মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গুয়াহাটি প্রেস ক্লাবের মতো পবিত্র স্থানে এক মহিলা সাংবাদিককে হেনস্থা করা হল। আমার অসম এর মহিলা সাংবাদিক হিন্দি সিনেমার প্রোডিউসার উমা সংকর ঝাকে প্রশ্ন করেছিলেন আপনারা অসমে এসেছেন, কিন্তু অসমের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা আছে কিনা, এই প্রশ্নে তর্ক বিতর্ক শুরু হয়, এক সময় মহিলা সাংবাদিকের হাত ধরে টানা টানি শুরু করে, অভদ্র আচরণ বলে জার্নালিস্ট ফোরাম অফ অসমের সাধারণ সম্পাদক নব ঠাকুরিয়া আজ অভিযোগ করেন। এই সংগঠনের সভাপতি রুপম বড়ুয়া এবং তিনি মহিলা পুলিশ থানায় অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন। রাজ্যের পুলিশ প্রধানকে এই ঘটনা তদন্ত করে উপযুক্ত শাস্তি দানের দাবি জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে অভিনেতা উত্তম সিং, উমা শংকর ঝাঁ প্রমুখ উপস্থিত ছিলেন বলে জে এফ এ জানিয়েছে।








কোন মন্তব্য নেই