রোজ ভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুকে গ্রেফতার করল সিবিআই
নয়া ঠাহর ওয়েব ডেস্ক : সিবিআই গ্রেফতার করল রোজ ভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুকে । খুব তাড়াতাড়ি শুভ্রা কুন্ডুকে ভুবনেশ্বরের সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হবে বলে সূত্রের খবর। রোজ ভ্যালি কর্তা গৌতম কুন্ডু ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন । সূত্রের খবর , গৌতম কুন্ডু জেলে যাওয়ার পর রোজ ভ্যালির কর্মকাণ্ড দেখভাল করতেন শুভ্রা।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, রোজ ভ্যালির কোটি কোটি টাকা পাচার করে দেন শুভ্রা। তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে । কিন্তু তিনি মুখ খুলেছিলেন না। অভিযোগ উঠে তদন্তে সহযোগিতা করছেন না তিনি। তাই তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই ।









কোন মন্তব্য নেই