ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরোনো বদরপু্র থানার নতুন ভবন উদ্বোধন
অনিন্দ্য ভট্টাচার্য, বদরপু্র : রবিবার সন্ধ্যায় ঘোষিত সময়সূচি থেকে অনেক পর কাছাড়ের ধলাই থানা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 114 বছর পুরনো বদরপু্র থানার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। স্থাপিত হওয়ার একশো ছয় বছর পর আধুনিক হল বদরপু্র থানা। রাজ্য সরকারের মৈত্রী প্রকল্পের আওতায় এই থানার নতুন ভবনটি নির্মিত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বদরপু্র থানার আওতায় রয়েছে একশো চৌদ্দ বর্গ কিলোমিটার এলাকা। অবিভক্ত সিলেটে 1914 সালে এই থানা স্থাপিত হয়। সম্প্রতি মৈত্রী প্রকল্প একে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। থানা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, প্রদেশ বিজেপি মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য, কংগ্রেসের দাইয়ান হোসেন, জেলা পরিষদ এনাম উদ্দিন, পুলিশ সুপার মায়াঙ্ক কুমার, এনসি কলেজের অধ্যক্ষ মোর্তুজা হোসেন, বদরপুরের চক্র আধিকারিক দিব্যাজ্যোতি গগৈ, বিভিসিএলের এক্সিকিউটিভ অফিসার মুকেশ আগরওয়াল, দীপক দেব ও আশুক উদ্দিন সহ প্রমুখরা বলে প্রাপ্ত সূত্রে খবরটি জানা গেছে।









কোন মন্তব্য নেই