Header Ads

এন, আই, টি শিলচরের জমি জবর দখলের চেষ্টা স্থানীয় ভূ-মাফিয়ার

 


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : এন আই,টি শিলচরের জমি জবর দখলের চেষ্টা অব্যাহত রয়েছে স্থানীয় ভূ- মাফিয়াদের । বিশেষ সুত্রে প্রাপ্ত তথ্য মতে এ বিষয়ে বিগত ৬.১.২০২১ ইং বুধবার এন,আই,টি র্কতৃপক্ষ শঙ্কর নুনিয়া, পিতা ৺রাধেশ্যাম নুনিয়া, ফকিরটিল্লা নিবাসী কে অভিযুক্ত করে ঘুংঘুর পুলিশ আউট পোস্টে একটি মামলা দায়ের করেছেন। পুলিশে দেওয়া মামলায় অভিযোগ করা হয়েছে যে শঙ্কর নুনিয়া বিগত ৪ ও ৫ জানুয়ারি এন,আই,টি র প্রবেশ গেইটের নিকটবর্তী এন,আই,টির জমিতে মাটি ফেলে জবর দখলের চেষ্টা করেছেন শঙ্কর নুনিয়া। এখানে প্রশ্ন উঠেছে কার মদতে 

বার বার এন,আই,টি র জমি জবর দখলের চেষ্টা অব্যাহত রয়েছে স্থানীয় কিছু ভূ-মাফিয়াদের দ্বারা। কেন কাছাড়ের জেলা প্রশাসন ও সেটেলমেন্ট অফিস আজ পর্যন্ত এন,আই,টির জমি চিহ্নিত করে দিচ্ছে না।  এই জবর দখল চক্রের সঙ্গে কাছাড় জেলা প্রশাসন ও সেটেলমেন্ট অফিসের কোন যোগসাজ রয়েছে না কি? কারন এক বিশেষ সুত্রে প্রাপ্ত তথ্য মতে এন,আই,টি র কয়েক বিঘা জমির উপর দখল রয়েছে স্থানীয় কিছু জমি জবর দখল কারীদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.