Header Ads

করিমগঞ্জ জেলায় প্রথম করোনার টিকা জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ অনুপ কুমারকে

সুব্রত দাস, বদরপুর : করিমগঞ্জ জেলার প্রথম করোনা ভাইরাসের টিকা দেওয়া হলো জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ অনুপ কুমার দৈত্যারিকে। টিকাদান কর্মসূচীর সূচনা করে এক ভিডিও কনফারেন্সে মোদী বলেন,ইতিহাসে এত বড় টিকাদান কর্মসূচি এই প্রথম। তবে টিকাদান শুরু হলেও, মাস্ক ব্যবহার এবং দূরত্ব বিধি বজায় রাখায় ঢিলেমি দিলে চলবে না। প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক, স্বাস্থ্য কর্মী, সাফাই-কর্মীরা টিকা পাবেন। এর পরে পুলিশ, সামরিকবাহিনীর সদস্যরা এবং অন্যান্য করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। প্রথম দফায় টিকা পাবেন প্রায় তিন কোটি মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.