রামমন্দির নির্মাণের নিধি সংগ্রহ অভিযান শুরু বদরপুর
সুব্রত দাস, বদরপুর : দেশজুড়ে সংঘ পরিবারের শাখা সংগঠনগুলি অনুদান সংগ্রহ অভিযান শুরু করেছে।এরই অংশ হিসেবে শ্রী রাম জন্মভূমি মন্দির নিধি সমর্পণ অভিযানে নামে বদরপুরের গেরুয়া দল। এই অভিযান শুক্রবার থেকে শুরু হয়েছে এবং ৩১ জানুয়ারী পর্যন্ত চলবে। রাজ্যের প্রতি হিন্দু পরিবারের কাছে তাঁরা যাবে মন্দির নির্মাণের জন্য। বিদেশি অর্থ বা বিদেশি অনুদানের প্রয়োজন নেই বলে তারা জানান । রাম মন্দির তৈরি হবে দেশের মানুষের টাকা দিয়েই। সারা দেশের রাম ভক্তদের থেকে অর্থ সংগ্রহ করে তিল তিল করে তৈরি করা হবে রাম মন্দির। সুত্রে প্রাপ্ত খবর অনুযায়ী,এই অভিযানের জন্য বদরপুর নগরে ৯ টি টোলি গঠন করা হয়েছে।









কোন মন্তব্য নেই