রাম জন্মভূমি মন্দির নির্মাণে নিধি সংগ্রহ অভিযান শুরু বিহাড়ায়
বৃহস্পতিবার
বিহাড়া বাজার কালী মন্দির প্রাঙ্গণে এক অনাড়ম্বর সভার মাধ্যমে নিধি সংগ্রহ
অভিযানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ রামেন্দ্র ধর। এদিন নিবাস দাস, বিশিষ্ট
ব্যবসায়ী দেবু রায়, প্রবীণ সাংবাদিক মণিশঙ্কর পুরকায়স্থ, পঞ্চম
চন্দ সহ অনেকে রাম মন্দির নির্মাণের জন্য আর্থিক সমর্পণ
প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রদীপ গোস্বামী, বজরং
দলের সংযোজক তপোজিৎ রায়, সর্বজয় পাল, জ্ঞান্তি
কৈরী, বনমালী শুক্লবৈদ্য প্রমূখ। বিশিষ্ট নাগরিক সুজিত
কুমার দে ও সুবীর কুমার দাসের নেতৃত্বে বিহাড়া, বুরুঙ্গা,
গড়েরভিতর, ভাঙ্গারপার, সেউতি ও
সোনাপুর গাঁও পঞ্চায়েত এলাকায় আগামী পনেরো দিন এই নিধি সমর্পণ অভিযান চলবে বলে
জানা যায়।










কোন মন্তব্য নেই