Header Ads

সরকারের কঠোর সমালোচনা করুন সাংবাদিকদের প্রতি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল

 


অমল গুপ্ত, গুয়াহাটি : বছরের প্রথম দিন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, সরকারের কাজ কর্মের কঠোর সমালোচনা করুন, আমি মুক্ত সমালোচনা ভালোবাসি সমালোচনা হলেই সরকার ভুল-ভ্রান্তি সংশোধন করে সঠিক পথে এগোতে পারবে। আজ গুয়াহাটি খানাপাড়া স্টাফ কলেজের প্রেক্ষাগৃহে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করোনা উদ্ভূত জটিল পরিস্থিতিতে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, রাজ্যের সব ধর্ম-ভাষা-গোষ্ঠীর মানুষ সহিষ্ণুতা, সংযমের পরিচয় দিয়েছে বলে সরকার করোনা সংক্রমণ থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে পেরেছে সংক্রমণ প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। করোনার মত মারণ রোগ প্রতিরোধে জীববৈচিত্র্যের ভূমিকা আছেসরকার বৃক্ষরোপণে জোর দিয়েছে ইতিমধ্যে কোটিরও বেশি বৃক্ষরোপণ করেছে। বন ভূমির পরিধি ২২২ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। বৃক্ষরোপণের উপর বেদ উপনিষদেও গুরুত্বারোপ করেছে। বেদে বলা হয়েছে, এক পুত্রের সমান ১০টি বৃক্ষ। তার মন্তব্য, মানুষই প্রকৃতি পরিবেশের বড় শত্রু। সাংবাদিক প্রানজিৎ শইকিয়ার পরামর্শ মেনে সোণাপুর বা অন্য কোনো স্থানে এক খন্ড জমি অধিগ্রহণ করে সেখানে যারা বৃক্ষরোপণ করে মা বা বাবার স্মৃতি ধরে রাখতে চায় জন্ম দিন বা শুভ কাজে বৃক্ষরোপণ করতে চায় তাদের জন্যে এলাকাটি সংরক্ষণ করে রাখার ব্যবস্থা সরকার করবে। আজ রাজ্যের তথ্য কমিশনার সমুদ্র গুপ্ত কাশ্যপের ঢেকিয়াজুলির শহিদদের উপর এক ইংরেজি গ্রন্থ, সাংবাদিক রবিশংকর রবির এক গ্রন্থ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। অসমের প্রকৃতি পরিবেশের উপর গ্রন্থটির প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী তার বক্তব্যে কোভিড পরিস্থিতিতে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। অতিরিক্ত মুখ্যসচিব পবন বড়ঠাকুর, নিরোজ বার্মা, প্রীতম শইকিয়া, মমিনুল আউয়াল, রুপম গোস্বামী, সুভাষ দত্ত, রঞ্জন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষ্যে এনাক্ষি বড়ুয়া কোভিড আক্রান্ত সাংবাদিকদের আর্থিক সাহায্য দেবার আর্জি জানান। সাংবাদিক রাহুল কর্মকার, পি জে বড়ুয়া, উৎপল বড়ুয়ারবিশংকর রবি,  প্রানজিৎ শইকিয়া প্রমুখ বক্তব্য রাখেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.