Header Ads

নতুন বছরে সুখবর, অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনকে ভারত ছাড়পত্র দিয়েছে, ৫ কোটি ডোজ রেডি

 

নয়া ঠাহর ওয়েভ ডেস্ক, গুয়াহাটি : বছরের শুরুতে নতুন খবর করোনা ভ্যাকসিন আসছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের এই ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দিয়েছে ভারত। দাম পড়বে হাজার টাকার কম। কাল থেকে দেশ জুড়ে ড্রাই রান শুরু হবে। অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে। পাসপোর্ট, ভোটার লিস্ট প্রভৃতি ১৫টি নথির মধ্যে একটি দাখিল করতে হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন করে বলেন, কোভিড একেবারে শেষ হয়ে যায়নি। সবকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি জানান, ফ্রেব্রুয়ারী মাসে ৩০০ বেডের ক্যান্সার হাসপাতাল চালু করা হবে। চোখের এক ব্যাংক স্থাপন করা হবে। তিনি বলেন, করোনা এখন নিয়ন্ত্রণে এসেছে। তিনি আজ জি এম সি-তে জানান, ফেব্রুয়ারি মাস থেকে রাজ্য সরকারের আরোপ করা অতিরিক্ত কর পেট্রোল, ডিজেল এবং মদের উপর থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.