করোনার ধ্বংস যজ্ঞ ,প্রকৃতির চরম প্রতিশোধ
অমল গুপ্ত ,গুয়াহাটি
২০২০,বিষ,বিষ,বিষাক্ত বছর কে বিদায় জানালাম ভগ্ন হৃদয়ে, চোখের জলে,একরাশ যন্ত্রনা বুকে নিয়ে,মারণ রোগ করোনা,কোভিড সংক্রমণ আমাদের অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছিল। কি সেই যন্ত্রনা,শোক বেদনা, রক্ত ক্ষরণ তো দেহে হয়,কিন্তু বাইরে রক্তাক্ত মৃতদেহের মিছিল দেখলাম,মা তার সন্তান দেখলো সাদা কাপড়ে মোড়া, কাছে যাওয়া বারণ,মুখ টা পর্যন্ত দেখতে পারলো না। সন্তান দেখতে পেলো না তার মায়ের মুখ,অতি সংক্রমণ করোনার আতঙ্ক ভয় আমাদের কে গ্রাস করে রেখে ছিল ,আজ এক বছর অতিক্রান্ত আজও মানুষের পৃথিবীর অজানা ভয় ,আতঙ্ক কাটলো না, নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত মানুষ। যে মানুষের দুঃখ যন্ত্রনা শোক তাপ, রক্ত ক্ষরণ নিয়ে উদ্বিগ্নবোধ করছি,সেই মানুষ আমাদের জীবন বায়ু ধ্বংস করে দিচ্ছে।পরিবেশ প্রকৃতি কে মৃত্যুকে ডোর গোড়ায় ঠেলে দিয়েছে। জীবনের আধার জৈব বৈচিত্র,জীবজগত, আজ নিঃশেষ হতে চলেছে।জলের অপর নাম জীবন,সেই জীবন শুকিয়ে যেতে বসেছে। ভারতের নীতি আয়োগের সতর্ক বার্তা আর ৩০ বছরের মধ্যে অর্ধেক অঞ্চলে জল শুকিয়ে যাবে। দেশের অধিকাংশ মেট্রো শহরের ভুগর্বস্থ র জলের উৎস শুকিয়ে গেছে, ২,৩ বছরের মধ্যে জল যেটুকুও পাওয়া যাবে তাও শেষ হয়ে যাবে।দেশের গর্ব, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা সহ ৫০ , ৬০ টি নদ নদীর জল দূষিত হয়ে গেছে ।
দেশের সবুজ বন জঙ্গল পাহাড় পর্বত দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে, জীবজগত ক্রমশ হারিয়ে যাচ্ছে। দেশের মানুষ , দেশের বিবেক একবারও ভাবছে না,সব নীরব দর্শক, মুক বধির, যে পরিবেশ প্রকৃতি জীবজগত ছাড়া মানুষ বাঁচতে পারবে না,জীবনের প্রাণ বায়ু স্বরূপ,তাকেই যদি অবহেলা করি অবজ্ঞা করি,তবে তো হাজার করোনা আমাদেরকে গ্রাস করবে।বার বার কোভিড সন্ত্রাস আমাদের কে কাবু করবে,কোনো বিজ্ঞান আমাদের বাঁচাতে পারবে না।মৃত্যু মিছিল দেখতেই হবে,চোখের জল আমাদের কে ছাড়বে না। বছরের শেষ দিন মানুষের বিবেকের দরজাতে কড়া নেড়ে বলতে চাই, মানুষ তোমরা নিজেদের পালটাও, ভোগ বিলাস বৈভব এর আবর্তে নিজেদের জড়াবেন না,প্রকৃতির দিকে,সোনালী আকাশের দিকে ,সবুজ বন ভূমির দিকে,ভোরের শিশির ঝরা মুক্ত র দিকে একবার তাকান,ঘরের বিলাস বৈভবের প্রতি অনীহা জন্মাবে,প্রকৃতি কে ভালবাসতে ইচ্ছা করবে।
দেশ ভাবনা র কলকাতার সৌজন্যে প্রাপ্ত।










কোন মন্তব্য নেই