Header Ads

হাসনপুরে ব্লক ভিত্তিক ক্রীড়া সম্পন্ন

সুব্রত দাস, বদরপুর : গত ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাসনপুর নিউ ইয়ং ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায বদরপুর হাসনপুর গ্রামে একটি বিশেষ আন্তঃ ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জানা গেছে,এদিন সকাল ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় জনসাধারণ। এরপর প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ ও খেলোয়াড়াকে স্বাগত জানান ক্লাবের সভাপতি সুলতান আহমেদ তাপাদার। এতে অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আহাদ তালুকদার,কমরুল ইসলাম তাপাদার,ডঃ নৈম উদ্দিন তাপাদার,মঞ্জুর হুসাইন, ফারুক আহমেদ,জাকির হুসাইন,নেতাজি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল রৌফ,শিক্ষক ফজলুর রহমান প্রমুখ। অতিথিবৃন্দের বক্তব্য শেষে শুরু হয় সারাদিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা। ক্রীড়া প্রতিযোগীতার মধ্যে ছিল বলিবল,লং জাম্প,১০০ মিঃ দৌড় সহ আরও অন্যান খেলা। বলিবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহাকল দল ও খালপার ইয়ং স্টার ক্লাবের মধ্যে এতে বিজয়ী হয়েছে মহাকল দল ।বিকাল সাড়ে চার ঘটিকায় অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী সভা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের কোষাধ্যক্ষ দেবব্রত দাস,রাষ্ট্রীয় যুব স্বেচ্ছাসেবক অজিত দাস,আব্দুল রাজ্জাক,সামস উদ্দিন,রিয়াজ আহমেদ,হাসনপুরের বিশিষ্ট নাগরিক নুরুল ইসলাম তাপাদার,সমাজ সেবী খলিলুর রহমান প্রমুখ। এই এক দিবসীয় ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনার মূখ্য নির্ণায়কের দায়িত্বে ছিলেন এতদঅঞ্চলের  প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় আব্দুল মানিক ও স্কোরারের দায়িত্বে ছিলেন তপন দেব লস্কর। সমস্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আরিফুল ইসলাম,সাহ আলম তাপাদার, সৌরভ নাথ,জবরুল হাসান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.