নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক, ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় ৭০টি দেশে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ কোভিড-১৯-এর
আতঙ্ক যেতে না যেতেই আবার করোনা ভাইরাসের নতুন স্ট্রেন
নিয়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের
করোনা ভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ৭০টি দেশে। বুধবার বিশ্ব স্বাস্থ্য
সংস্থার তরফে এই তথ্য জানায়। ডব্লিউএইচও জানিয়েছে, গত সোমবার পর্যন্ত ৭০ দেশে এই ভাইরাসের বিস্তার ঘটেছে। শুধু গত সপ্তাহেই ১০টিরও বেশি দেশে
নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটি শনাক্ত করা হয়। ভাইরাসটির আগের ধরনগুলোর চেয়ে
দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে বলে প্রমাণিত হয়েছে। তবে ফাইজার-বায়োএনটেক ও
মডার্নার কোভিড টিকা নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করা
হয়েছে। ডব্লিউএইচও তাদের বিবৃতিতে, আফ্রিকাতে অন্য একটি স্ট্রেইন পাওয়া গেছে। যার নাম দেওয়া হয়েছে ৫০১ওয়াই.ভি২। এক সপ্তাহ আগেও এই
স্ট্রেইন ৮টি দেশে এর অস্তিত্ব ছিল। কিন্তু এখন ৩১টি দেশে এর উপস্থিতি পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে
শনাক্ত হওয়া ভাইরাসের ধরনটি অন্তত ৭০ শতাংশ বেশি হারে বিস্তার ঘটাতে পারে।
বর্তমানে বিশ্বে যে টিকাগুলো রয়েছে সেগুলো করোনাভাইরাসের প্রথম দিকের ধরন ঠেকানোর
চিন্তা করে তৈরি করা হয়েছে।









কোন মন্তব্য নেই