Header Ads

করিমগঞ্জ জেলায় কংগ্রেসের জনসভায় যোগ দিতে আসছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদ

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : আসামের বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ভাবে নির্বাচনী যুদ্ধনীতি শুরু করে দিয়েছে। এবার সব দলেরই নেতারা বরাক ভ্যালি ১৫ টি বিধানসভায় সিটের উপর বিশেষ নজর রয়েছে। সেই পরিপেক্ষিতে আগামী ৩ ফেব্রুয়ারী কংগ্রেসীরা বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে করিমগঞ্জ জেলায় কংগ্রেসের বিশাল জনসভার প্রস্তুতি তুঙ্গে । সূত্র প্রাপ্ত খবর অনুযায়ী,গোলাম নবী আজাদ,জিতেন্দ্র সিং, রকিবুল হুসেন,রিপুন বরা, দেবব্রত শইকিয়া সহ একজাঁক কংগ্রেসের তাবড়তোবড় নেতা আসছেন l করিমগঞ্জের উত্তর করিমগঞ্জ সমষ্টির পনেরোঘর খেলার মাঠে বিশাল আয়োজন চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.