অধিবাস বিয়ে ও ,বাসিবিয়ে, ধুমধামে সম্পন্ন হলো পুহান বিয়া, কামাখ্যা ধামে ভক্তদের ভিড়
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি,
গুয়াহাটি শহরের থেকে কিছুটা দূরে নীলাচল পাহাড় রয়েছে বিশ্ব বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধাম।এই মন্দির পরিসরেই মহা ধুমধামে সম্পন্ন হল কামাখ্যা আর কামস্বরের অলৌকিক বিয়ে।এই বিয়েতে আনন্দ উল্লাসের সাথে যোগ দিলেন দেশ বিদেশের ভক্তরা।
বৃহস্পতিবার থেকে তিন দিনের কার্যসূচিতে কামাখ্যাতে শুরু হয়েছিল পুহান বিয়ে। আর শনিবারে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায়।
উল্লেখ্য যে প্রাচীনকাল থেকে কামাখ্যা তে চলে আসছে কামাখ্যা আর কামস্বরের বিয়ে আর বর্তমানে এই বিয়ে উপলক্ষে দেশ-বিদেশের ভক্তরা কামাখ্যাতে ভিড় জমিয়েছেন।বিয়ে উপলক্ষ্যে বিবাহ মন্ডপের সাথে মন্দিরকে ফুল দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে।
প্রতি বছর কামাখ্যা তে পৌষ মাসের দ্বিতীয়/ তৃতীয়া তিথিতে পরম্পরাগত ভাবে পালন করা হয় পুহান বিয়ে। সম্পূর্ণ অসমীয়া রীতিনীতিতে বিয়ের সমস্ত নিয়ম মেনেই বিয়ে সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার আদিবাস দিয়ে এই বিয়ের শুভারভ করা হয়েছিল এরপর বিয়ে এবং বাসীবিয়ের পরে পুহান বিয়ে শেষ হয়ে যায়।বিয়ে উপলক্ষ্যে বাঁশি, ঢোল, আর বাদ্যে মুখরিত হয়ে উঠেছে শক্তিপীঠ।









কোন মন্তব্য নেই