Header Ads

সৌরভ সংকট মুক্ত ,চা বিস্কুট খেয়েছেন ,কন্যা সানার সঙ্গে কথা বলেছেন

 

 নয়া ঠাহর প্রতিবেদন ,কলকাতা,গুয়াহাটি,। সৌরভের খবরে সারা বিশ্বে  উদ্বেগ  সৃষ্টি হয়েছে বলে জানান রাজ্যপাল জগদীপ ধনখর ,তিনি উড ল্যান্ড  হাসপাতালে গিয়ে সৌরভ কে দেখে এসে একথা বলেন।মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও হাসপাতালে যান। স্বরাষ্ট্র  মন্ত্রী অমিত শাহ সৌরভের খোঁজ নেন।প্রয়োজনে দিল্লির এইমস এ  ভর্তি করার কথা জানান। ছেলে বি সি সি আই এর সাধারণ  সম্পাদক জয়  শাহ    বি সি সি আই সভাপতি  সৌরভের সঙ্গে যোগাযোগ রাখছেন।তার ধমনী তে তিনটি  ব্লকেজ হয়েছে । মূখ্য মন্ত্রী  মমতা  তার সঙ্গে  হাসপাতালেদেখা করলে সৌরভ  তার খবর নেন।   সৌরভ  চা বিস্কুট ও হালকা খাবার খেয়েছেন বলে ডাক্তার রা জানান।  তাকে ২,৪ দিন হাসপাতালে  থাকতে হতে পারে।  সৌরভ এখন  জাতীয় রাজনীতিতে  আলোচনার  কেন্দ্র বিন্দু।রাজ্যপালের  সঙ্গে সাক্ষাৎ , তারপর অমিত শাহ কে সঙ্গে  নিয়ে দিল্লিতে  অরুণ জেটলির নামে স্টেডিয়াম উদ্বোধন  এর পর   বিজেপি  তৃণমূল কংগ্রেস দলের মধ্যে দড়ি টানা টানি শুরু  হয়।  তাকে দলে টানতে এমন কি পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে বলেও বিজেপি মহলে বলতে শোনা গেছে। ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন বি সি সি আই এর  সভাপতি কলকাতার মহারাজ  সৌরভ এর  জনপ্রিয়তা  বিশ্বজুড়ে, তার   অসুস্থ্তার খবরে  স্বাভাবিক ভাবে সবাই  উদ্বিগ্ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.