১১ মে মেট্রিক পরীক্ষা, করোনা ভ্যাকসিন দেওয়ার মহড়া শুরু হল
নয়া ঠাহরের প্রতিবেদন, গুয়াহাটি ঃ রাজ্যে ১১ মে মাধ্যমিক পরীক্ষা ও ১২ মে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ফলাফল বেরোবে যথাক্রমে ৭ ও ৩০ জুলাই। গতকাল মুশলপুরে সাংবাদিকদের সামনে একথা বলেন শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ফেব্রুয়ারীর মধ্যে ১৫ হাজার শিক্ষকের পদ কে প্রাদেশিকরণ করা হবে। ১৫ থেকে ২০ হাজার শিক্ষককে নিয়োগ করা হবে। ৫ হাজার কর্মচারী নিয়োগ করা হবে। গতকাল যোরহাট, গোয়ালপাড়া, মুশলপুরে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি দেওয়া হয়। ২০১৯ সালের প্রথম পর্যায়ে ১০ হাজার এবং ২০১৮ সালের প্রথম পর্যায়ে ৫ হাজার ছাত্রীকে স্কুটি দেওয়া হবে, যাদের আগে দেওয়া হয়নি। এখন ২২ হাজার ছাত্রীকে স্কুটি দেওয়া হবে। ১ লক্ষ ছাত্রী যদি প্রথম বিভাগে উত্তীর্ণ হয় তাদেরকেও সরকার স্কুটি দেবে। গতকাল সারা দেশের ২৫৯ হাস্পাতালের সঙ্গে গুয়াহাটির হাস্পাতালে ড্রাই রান শুরু হয়েছে। কিভাবে ভ্যাকসিন দেওয়া হবে তারই মহড়া হল ড্রাই রান কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রী হর্ষবর্ধন আজ বলেছেন প্রথম পর্যায়ে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যের স্বাস্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান জি এমসি, সোণাপুর এবং খানাপাড়া হাস্পাতালে আজ ড্রাই রান শুরু হয়েছে।









কোন মন্তব্য নেই