প্ৰধানমন্ত্ৰীর অসম ভ্ৰমণের আগেই বোমা বিস্ফোরণ ডিগবয়ে
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ মোদির অসম ভ্রমণের পূর্বে শুক্রবার সন্ধ্যায় উজান
অসমের ডিগবয়ে আলফা(স্বাঃ) বোমা বিস্ফোরণ সংঘটিত করে। আলফা(স্বাঃ) ডিগবয়ে
থাকা ভারতীয় সেনা বাহিনীর ৩ নং গাড়োয়াল রেজিমেন্টের শিবিরে বোমা বিস্ফোরণ সংঘটিত
করেছে। সেনা শিবিরে বোমা বিস্ফোরণ সংঘটিত করার পর আলফা এক প্রেস বিবৃতির মাধ্যমে
এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে।
২২
তারিখে সন্ধ্যা প্ৰায় ৬.৪৫ মিনিটে ডিগবয়স্থিত ৩ নং গড়োয়াল রেজিমেন্টের সেনা শিবিরে
এক বোমা আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। উক্ত ঘটনাটি আলফা(স্বাঃ) এক প্ৰেস বিবৃতির
মাধ্যমে প্রকাশ করে।
উল্লেখযোগ্য, বিধানসভা
নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এপ্রিল-মে
মাসেই বাংলা,
তামিলনাড়ু, কেরলের
পাশাপাশি বিধানসভা ভোটের ময়দানে ঝাপাচ্ছে অসম। অসমের জন্যে অনেক বড় ঘোষণা শুরু
করেছে কেন্দ্রের সরকার। শনিবার অসমের বিজেপি সরকারের এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ
করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন বাস্তুহীন
প্রায় ১ লক্ষ মানুষের হাতেই 'পাট্টা’ বা জমির
শংসাপত্র তুলে দিতে চলেছে সরকার। মনে রাখতে হবে, স্বাধীনতা
দিবসের পর থেকে এই প্রথমবার একসাথে অসমের এই বিশালাকার মানুষ জমির পাট্টা পেতে
চলেছেন। একথা জানান অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অসমের
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল পূর্ববর্তী কংগ্রেস সরকারের তুলোধুনা করেছেন। তাঁর
কথায়,
“অতীতে
অসমের কোনও সরকার এমন জনদরদি উদ্যোগ নেয়নি যা আমরা করে দেখাচ্ছি। কষ্ট ও অসহায়তার
মধ্যেও রাজ্যের হাজার হাজার মানুষ দশকের পর দশক ধরে দিন গুজরান করলেও তাদের ভূমির
অধিকার নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কংগ্রেস। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
হাত ধরেই সেই মহান কাজ শুরু হতে চলেছে।”
এদিন
জেরেঙ্গা পাথারে হাজার হাজার বিজেপি কর্মী উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, অসমকে বিশ্বের
দরবারে প্রতিষ্ঠিত করতে হবে। উপস্থিত আছেন মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভাষণে অসমের
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতাজি সুভাষ বসুর চরণে।









কোন মন্তব্য নেই