Header Ads

রাজ্যজুড়ে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী পালন


নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি।


আজ (শনিবার) নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী।

ইতিমধ্যে নেতাজির জন্মজয়ন্তী ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে গোটা এক বছর ধরে নানা কর্মসূচির মাধ্যমে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হবে

নেতাজির জন্মদিন উপলক্ষে সমগ্র দেশের সাথে গুয়াহাটি মহানগরের বিভিন্ন এলাকাতে নেতাজীকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ।এই উপলক্ষে নগরের বিভিন্ন এলাকা তে ছাত্র-ছাত্রীর মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নেতাজির আদর্শে স্থাপিত মালিগাওয়ের নেতাজী বিদ্যাপীঠ রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নেতাজীর জন্মজয়ন্তী পালন করা হয়।  শনিবার ছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস।এদিন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা নেতাজির প্রতিমূর্তি তে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল অনিল কুমার বর্মন। 

পান্ডু বড়বাজারে নেতাজীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশিষ্ট সাহিত্যিক ,লেখক,তথা প্রবীণ সাংবাদিক উদয়ন বিশ্বাস।পাণ্ডু  আমেরিকান কলোনিতে প্রাক্তন সাংসদ শ্যামল চক্রবর্তী  পতাকা উত্তোলন করে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন ।


ওদিকে পান্ডুর বিদ্যামন্দির হাই স্কুল, বিদ্যানিকেতন হাই স্কুল আদাবাড়ি তিনালী তে নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 এছাড়াও পান্ডু আজাদ হিন্দ ক্লাব ,পান্ডু জয় হিন্দ  ক্লাব মালিগাঁও গোটা নগর স্কুলে নেতাজী কে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.