তাইহকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল : অনিতা বসু পাফ
অমল গুপ্ত, কান্দি-মুর্শিদাবাদ : রাশিয়ার গোয়েন্দা সংস্থা কে জি বি সহ বিভিন্ন তদন্তকারী সন্থা দাবি করেছিল নেতাজির মৃত্যু হয় বিমান দুর্ঘটনায় ১৯৪৫ সালে, এতদিন বাদ নেতাজি কন্যা অনিতা বসু পাফ আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ঋজু বসুকে গত ২২ জানুয়ারি জার্মানি থেকে জানিয়েছেন তাইহকুতে ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় বাবার মৃত্যু আমার সব থেকে প্রামাণ্য বলে মনে হয়। তাই রেনকোজি মন্দিরে আমার বাবার ভস্ম নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। অনিতা আদৌ নেতাজি কন্যা কিনা সেই প্রশ্নের উত্তর আজও শুধুই প্রশ্ন হয়ে আছে। সেই জার্মানির ছোট্ট শহরের বাসিন্দা অশীতিপর স্বামী মার্টিন পাফের পত্নী অবসরপ্রাপ্ত অধ্যাপিকা অনিতা পাফ অনুযোগ করেন বাবার আর্দশ মিলছে না, বাবা হিন্দু মুসলিম সমন্বয়ের উপর দাঁড়িয়ে ছিলেন, জেঠা মশাই শরৎ চন্দ্র বসু দুই বাংলার বিভাজনের বিরুদ্ধে ছিলেন। সুভাষ চন্দ্রের নামে সাম্প্রদায়িক সংঘর্ষ চলতে পারেনা। অনিতা বলেন আমার বাবার থেকে কেউ বেশি দেশপ্রেমিক ছিলেন বলে জানা নেই।









কোন মন্তব্য নেই