আশুতোষ দাস যাত্রা ২০২১ আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষায় আমি কেবল- ছুটছি, মেঘের মতন ভেসে উড়ে উড়ে রঙিন ঘুড়ির মতো, কিংবা বলতে পারো- বাঁধভাঙা স্রোতে যাচ্ছি, যেতে যেতে নিজেই হয়েছি নদী- সমুদ্রের স্পর্শ পাবো বলে আমার দুরন্ত যাত্রা- আমিই গড়েছি নতুন ভূগোলে, আমার সীমানা, আমি নিরন্তর তাই নিবিষ্ট রয়েছি।
কোন মন্তব্য নেই