Header Ads

বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসব পালন বুরুঙ্গায়

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ কাটিগড়া বিধানসভার বুরুঙ্গা দ্বিতীয় খণ্ডে সোমবার ধুমধামের সাথে গোপী রাস পালন করা হয়। এদিন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ভক্তপ্রাণ লোকেরা উৎসাহের সাথে রাস উৎসবে অংশ গ্রহণ করেন। গ্রামের মণ্ডপে আয়োজন করা হয় এই গোপী রাস-উৎসব। এতে গ্রামের শিশু শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাকে সুসজ্জিত হয়ে

 রাসলীলা পরিবেশন করেন। অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন অংশ অভিনয়ের মাধ্যমে পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সভাপতি মিলন শর্মা, সম্পাদক গোপীকান্ত সিনহা সহ অন্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.