Header Ads

বিশ্বে সর্ব বৃহৎ টিকাকরণ অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী, প্রথম এক সাফাইকর্মীকে টিকা দেওয়া হল, ৩ লাখ মানুষকে প্রথম টিকা

অমল গুপ্ত, গুয়াহাটি : বিশ্বব্যাপী মারণ রোগ করোনা সংক্রমণ আজও  নির্মূল করা সম্ভব হয়নি বিদেশের কয়েকটি রাষ্ট্রে এই রোগের  নতুন স্ট্রেন শুরু হয়েছে। অপরদিকে, ভারতে  এই  রোগের সংক্রমণ ক্রমশ হ্রাস পাওয়ার সঙ্গে  সঙ্গে  দেশের বিজ্ঞানীদের  আবিষ্কৃত  কোভিশিল্ড ও   কভাস্কিন  ভ্যাকসিন  দেওয়া হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি   আজ এই  বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ অভিযানের সূচনা করে বলেন, মেড ইন ইন্ডিয়ার  এই ভ্যাকসিন খুব কম সময়ে  বিজ্ঞানীরা আবিষ্কার করে   করোনা বিশ্বের নায়কর স্থান  অর্জ্জন করে  অর্ত্মনির্ভরশীল ভারতকে সফল করে   তুললো। তিনি বলেন, বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুই ভ্যাকসিন পরীক্ষায় সফল হয়েছে করোনা সংক্রমণ  নিরাময়ে  কোনো সন্দেহের অবকাশ নেইতা নিয়ে যেন কোনো অপপ্রচার করা না হয়। প্রধানমন্ত্রী বলেন, দুটি  ডোজ নিতেই হবে নতুবা ফল পাওয়া যাবে না।   তিনি বলেন ,  ভ্যাকসিন এসেছে আর ভ্যাকসিন আসবে কিন্তু মানুষকে সতর্কভাবে চলতে হবে দু-গজ দূরত্ব বিধি মেনে  মাস্ক পড়াতে যেন গাফিলতি দেখানো না হয়। আজ দেশের তিন হাজারের বেশি কেন্দ্রে তিন লাখের বেশি মানুষকে প্রথম টিকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য  কর্মীরা প্রাণ দিয়েও করোনা রোগ প্রতিরোধে  কাজ করেছেন, দেশ তাদের  প্রথম টিকা দিয়ে ঋণ  শোধ করলো। আজ  দিল্লিতে  এইমস এর  সাফাইকর্মী মহেশ কুমারকে  দেশের প্রথম ভ্যাকসিন দেওয়া হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী  হর্ষ 

বর্ধনের উপস্থিত ছিলেন। অসমে ৬৭ টি    কেন্দ্রে  টি মেডিক্যাল কলেজ ও ২৪ টি  চিকিৎসা কেন্দ্রে এই টিকা দেওয়া হয়। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা,এবং ডিব্রুগড় মেডিক্যাল কলেজ এ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়াল  টিকাকরণের সূচনা করেন। অসমে  সর্বপ্রথম   ডাক্তার মিলন লস্কর এই টিকা নেনগুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন  ডাক্তার এই  টিকা নেন। এই টিকা গ্রহণ করে পদ্মশ্রী ইলিয়াস আলী জানান, এই টিকা নিরাপদ সবার শঙ্কা মুক্ত হয়ে নেওয়া উচিত। তিনি বলেন, টিকা নেওয়ার পর কোন  পার্শ  প্রতিক্রিয়া হয়নি।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তাদেরকে কম সংখ্যক ভ্যাকসিন  দেওয়া হয়েছে।  তিনি বলেছেন প্রতিষেধক আবিষ্কার করা সন্থার কাছ থেকে  ভ্যাকসিন  কিনে বিনা পয়সাতে দেওয়ার ব্যবস্থা করা হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.