উত্তর মেরু অতিক্রম করে ১৬ হাজার পথ আকাশে পাড়ি জমালেন চার মহিলা পাইলট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক : সানফ্রান্সিস্কো থেকে উত্তর মেরু পেরিয়ে বেঙ্গালুরু প্রায় ১৬ হাজার কিলোমিটার, এই আকাশ রুটে এয়ার ইন্ডিয়ার বিমান চালিয়ে আজ প্রধান পাইলট সহ চার মহিলা পাইলট বেঙ্গালুরু আর্ন্তজাতিক বিমান বন্দরে নামেন। উত্তর মেরুর উপর দিয়ে ১৭ ঘন্টা ধরে এক নাগাড়ে বিমান চালিয়ে পাইলট জোয়া আগরওয়াল, ক্যাপ্টেন ঠাম্মাই পাপা গড়ি, আকাঙ্খ্যা সোনাওয়ানে, ও শিবানী মানহাস ককপিটে ছিলেন।বাকি সব কর্মীরা মহিলা ছিলেন। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭,২০০ এল আর কে বিমান চালিয়ে প্রধান ক্যাপ্টেন জোয়া আগরওয়াল মাটি ছুঁয়ে আজ তার সফলতার ছবি তুলে ধরেন।









কোন মন্তব্য নেই