প্রধানমন্ত্রী টেলিফোনে সৌরভের সঙ্গে কথা বললেন
কলকাতা : কলকাতার মহারাজ, দেশের মানুষের মনের মানুষ দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকটা সুস্থ হয়ে উঠছেন। তিনি উড ল্যান্ডস হাসপাতালে মৃদু হার্ট অ্যাটাক হওয়ার জন্যে ভর্তি হয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে তার স্বাস্থ্যের খবর নেন, দেশের বিশিষ্ট হার্ট বিশেষজ্ঞ দেবী শেট্টি টিম নিয়ে আগামীকাল আসবেন। আজ সকালে ছানা, কনফ্লেক্স, টোস্ট দিয়ে ব্রেকফাস্ট সেরেছেন। দুপুরে মাছ ভাত খেয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সৌরভের অসুস্থতার খবরে সারা বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে।









কোন মন্তব্য নেই