কোভিড ভ্যাকসিন প্রদানের জন্য তৈরি স্বাস্থ্য বিভাগ,কাল থেকে হবে টিকাকরণ,
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি,
দীর্ঘ প্রতীক্ষার পর কাল অর্থাৎ শনিবার থেকে শুরু হবে কোভিড প্রতিষেধক প্রদান প্রক্রিয়া। স্বাস্থ্য বিভাগ এর জন্য পুরোপুরি তৈরী । কালকে থেকে সমগ্র দেশের সাথে অসমেও শুরু করা হবে কোভিড এর প্রতিষেধক প্রদান কার্যসূচী। গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় থেকে প্রথমে ভ্যাকসিন প্রদান কার্যসূচী শুরু করা হবে। রাজ্যের মোট ৭৯টি কেন্দ্রে কাল হবে প্রতিষধক প্রদান প্রক্রিয়া।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ডিব্রুগরে ও স্বাস্থ্য মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভেকসিন প্রদান কার্যসূচী শুরু করবেন। এই কার্যসূচিতে অনেক খ্যাতিমান প্রবীণ চিকিৎসকরাও উপস্থিত থাকবেন।
প্রথম পর্যায়ে১,৫৬,০০০ স্বাস্থ্যকর্মীর তথা ফ্রন্টলাইন যোদ্ধাকে প্রদান করা হবে এই ভ্যাকসিন। ইতিমধ্যে ভ্যাকসিন প্রদানের তালিকা প্রস্তুত করা হয়েছে ।বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন প্রদান কার্যসূচি আনুষ্ঠানিক শুভরাম্ভ করার যুদ্ধকালীন প্রস্তুতি চালানো হয়েছে ।
উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ শনিবার সকাল দশটার ভ্যাকসিন প্রদান কার্যসূচির আরম্ভ করবেন। এরপর সমগ্র দেশে শুরু করা হবে এই ঐতিহাসিক যাত্রা।









কোন মন্তব্য নেই