Header Ads

অতি সাধারণ মানুষও পদ্মভূষণ পেলেন

ওয়েভ ডেস্ক, গুয়াহাটি : এবার ২৬ জানুয়ারি  দেশের অতি সাধারণ ব্যক্তিদের পদ্মভূষণ দিয়ে সম্মানিত করবে কেন্দ্রীয় সরকার। যারা পরিবেশ প্রকৃতি সংরক্ষণে রাত দিন কাজ করেন  বৃক্ষরোপণ করেন, অন্যভাবে সমাজসেবা করেন তাদের পদ্মভূষণ দেওয়া হচ্ছে। অসমের বরাক উপত্যকার বিশিষ্ট ক্যান্সার রোগের ডাক্তার রবি কৃষণকে পদ্মভূষণ দেওয়া হবে।অজ্ঞাত পরিচয় মৃতদেহ সৎকার করায় যার নেশা সেই  মহম্মদ শরীফকে এই পুরস্কার দেওয়া হবে।পঞ্জাবের সমাজ সেবী  জগদীশ লাল হাউজ্যা দু-দশক দশক ধরে ৫০০ লোককে  খিচুড়ি রান্না করে খাওয়ান। মুন্না মাস্টার জীবনভর ভজন পরিবেশন করেন। সুন্দরাম বার্মা, উষা চামুয়ার, তুলসী গৌড়া, এস কে রামকৃষ্ণন, মুক্কাল পঙ্কজম, 

সোমা পাপরে, হবেকালা হাজাবা, রাধমহন ও সাবরমতি, আব্দুল জব্বার প্রমুখ সমাজ কর্মী যারা নীরবে  কাজ করে যান। যাদের নাম কেউ শোনেনি, সেইসব মানুষদের  বিজেপি সরকার স্বীকৃতি জানালো, আগে কোনো সরকার ভাবেনি। আমরা কেবল রাজনীতিবিদ, অভিনেতা, খেলোয়াড়দের পদ্মশ্রী পুরস্কার দেওয়ার কথা শুনতাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.