বুনো মহিষকে গুলি করে মারা হল
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ নওগাঁ জেলায় দুদিন আগে এক বুনো মহিষ কে নৃশংস ভাবে হত্যা করার পর আজ আবার বিশ্বনাথ জেলাতে এক বুনো মহিষকে গুলি করে মারা হয়। নগাঁও জেলার রূপহীতে এক বুনো মহিষকে গ্রামবাসী কুপিয়ে খুন করে মাংস খেয়ে ফেলে বলে অভিযোগ পাওয়া যায়। মহিষটির আক্রমণে এক ব্যাক্তি মারা যান। বিশ্বনাথ জেলাতে এক বুনো মহিষ কাজিরাঙা অভয়ারণ্য থেকে এসে তাণ্ডব শুরু করে আক্রান্ত গ্রামবাসী বন বিভাগের কার্য্যলয় জ্বালিয়ে দেয়। শুকুর আলী ও জয়ন্ত দাস নামে দুজন নিহত হয় বুনো মহিষের আক্রমণে শেষ পর্যন্ত বন কর্মীরা মহিষটিকে গুলি করে মারতে বাধ্য হয় বলে জানা গেছে। এদিকে ওই জেলাতে এক হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রানকুলাইজ করে কাবু করা হয়।রাজ্যে হাতিদের খাদ্যের অভাব, করিডোরগুলি সব ধ্বংস হয়েছে। হাতি মানুষের সংঘাত চলছে। তবে আজকের হাতিটি। পোষা হাতি বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই