Header Ads

ত্রিপুরায় বিপ্লব - সুদীপ কাজিয়া তুঙ্গে, দলীয় পদ ছাড়লেন সংস্কারপন্থী বিধায়ক সুশান্ত

 

নয়া ঠাহরের প্রতিবেদন , আগরতলা : নতুন বছরের শুরুতেই কাজিয়া তুঙ্গে  রাজ্যের প্রধান শাসক দল বিজেপির  অন্দরে। শুক্রবার সন্ধ্যায় সংস্কারপন্থী বিধায়ক সুশান্ত চৌধুরী দলের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য পদ থেকে  ইস্তফা দিয়েছেন বলে খবর ছড়িয়েছে সামাজিক  যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার  বিধায়ক ঘনিষ্ঠ  মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিককে মন্ডল সভাপতির দায়িত্ব  থেকে সরিয়ে দেয় ক্ষমতাসীন বিপ্লব দেব গোষ্ঠী। মন্ডল সভাপতিকে দায়িত্ব  থেকে  সরিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়েই দলের রাজ্য কমিটির আমন্ত্রিত  সদস্যের পদ থেকে ইস্তফা দেন সুশান্ত, এমনটাই মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। ২৫ ডিসেম্বর অটল বিহারী  বাজপেয়ীর জন্মদিনে আগরতলার আঞ্চলিক  ক্যান্সার কেন্দ্রে  অটল  বিহারী বাজপেয়ীর মূর্তি বসানো ঘিরেই শুরু হয় টান্ডা লড়াই । বিপ্লব দেব  সরকারের বাধা ঠেলেই বিশাল মিছিল নিয়ে মূর্তি  বসিয়ে বিপ্লব দেব গোষ্ঠীকে কার্যত বেকায়দায়  ফেলে দেয় বিদ্রোহী বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ ও সুশান্ত  চৌধুরীরা। সুশান্তের বিধানসভা কেন্দ্র    মজলিশপুরে কদিন আগে  বড়সড় জমায়েত করে টিম সুদীপ। সেদিন নতুন বছরের  শুরুতেই অভিষ্ট লক্ষ্যে  পৌঁছে যাবেন বলে মন্তব্য করেন সুদীপ বাবু। সোমবার মজলিশপুরে বাইক র‍্যালির ডাক দিয়েছেন সুশান্ত চৌধুরী। বিদ্রোহী বিধায়কদের   জনসমর্থন কমাতে প্রশাসনকেও কাজে লাগানো  হচ্ছে  বলেও উঠেছে অভিযোগ। শেষমেশ কোনদিকে মোড় নেয়  রাজ্য রাজনীতি এই নিয়েই নিজেদের মধ্যে জোর চর্চা চালাচ্ছেন ত্রিপুরার কৌতুহলী  মানুষজন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.