Header Ads

উচ্চমাধ্যমিক প্রথম বিভাগে করিমগঞ্জের ছাত্রীদের স্কুটি বিতরণ ২ জানুয়ারী

 

সুব্রত দাস,বদরপুর: উচ্চমাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ ২২ হাজার অধিক ছাত্রীকে প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ড. বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড হিসেবে স্কুটি বিতরণ করেছে আসাম সরকার। করিমগঞ্জ জেলায় ৫৩৪ জন ছাত্রীকে আগামী ২ জানুয়ারী থেকে বদরপুর নবীনচন্দ্র কলেজের আনুষ্ঠানিকভাবে স্কুটির বিতরণ শুরু হবে। যদিও এদিন সবার হাতে স্কুটি তুলে দেওয়া সম্ভব হবে না। বৃহস্পতিবার বদরপুর নবীনচন্দ্র কলেজে সাংবাদিক বৈঠকে একথা জানান বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মর্তুজা হুসেন। তিনি আরও জানিয়েছে,এদিনের অনুষ্ঠানে ৫ ছাত্রীর হাতে স্কুটি তুলে দেওয়া হবে। তবে সঙ্গে আরও দশজনের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় বাকী ছাত্রীদের ক্রমান্বয়ে দেওয়া হবে। ২ জানুয়ারী ছাত্রীদের বেলা দু'টার আগে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য,জেলাশাসক আম্বামুথান এমপি,জেলার পাঁচ বিধায়ক-সহ অন্যান্য অতিথি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সন্তোষ কুমার দে,অধ্যাপক অর্জুন দেবনাথ,পল্লব দে প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.