Header Ads

দলের ২২ তম প্রতিষ্ঠা দিবসে বার্তা তৃণমূল নেত্রীর !!

 

বিশ্বদেব চট্টোপাধ্যায়

তৃণমূলের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের কর্মীদের
অভিনন্দন
জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৯৮-এর ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা হয়েছিল। মা-মাটি-মানুষকে প্রণাম জানিয়ে তিনি বলেছেন, ''যে কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের বছরভর কাজ করে করছেন, তাদের
অভিনন্দন
কর্মীদের অবদান ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না।
১লা জানুয়ারি ২০২১-এ তৃণমূলের ২২শে পা। নানা আন্দোলনের মাঝে অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা। সুযোগ পেয়েছি মানুষের জন্য কাজ করার। নতুন বছর ও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভাল লাগছে।
আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। কাল আরেকটা খুশির দিন। পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’’ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.