বদরপুরে ধান সংগ্রহ কেন্দ্র সচল রাখতে মুখ্যমন্ত্রীকে আর্জি কৃষ্ণেন্দুর
সুব্রত দাস, বদরপুর : বদরপুর ধান সংগ্রহ কেন্দ্র সচল রাখার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ করলেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। উল্লেখ্য,করিমগঞ্জ জেলার কৃষকদের পক্ষে বিধায়কের কাছে তাদের উৎপাদিত শস্য বিক্রয়ের জন্য ২০২০-২১ অর্থবর্ষের জন্য এই সংরক্ষণ কেন্দ্র স্থাপনের অনুরোধ জানান। কারণ, এফসিআই বদরপুর করিমগঞ্জের স্থানীয় কৃষকদের থেকে কোনো শস্য ক্রয় করতে ইচ্ছুক নয়। যার মধ্যে খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছেন গোটা জেলার কৃষকরা। একে তো করোনা কালে সর্বত্র বন্ধ ছিল যার প্রভাব স্থানীয় কৃষকদের উপরে পড়েছে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে কৃষকদের উদ্ধার জন্য তড়িঘড়ি এক সদর্থক পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ জানান।জেলার কৃষকদের বৃহৎ স্বার্থে উৎপাদিত ফলনের উপযুক্ত মুনাফা অর্জন করতে সক্ষম হন যা তাদের শ্রম ও বিগত সিজনের ঘাটতি পূরণে সক্ষম হয়। এই আবেদনপত্রের প্রতিলিপি প্রেরণ করা হয় করিমগঞ্জ জেলাশাসক,জিএম এফসিআই পল্টনবাজার গুয়াহাটি এবং ডিভিশন ম্যানেজার এফসিআই শিলচর। বিধায়কের এই পত্রের সঙ্গে বিধায়ককে দেওয়া কৃষকদের স্বাক্ষরিত পত্র ও সেঁটে দেওয়া হয়। এ-মর্মে বিধায়ক জানান যে জেলার চাষিদের কথা মাথায় রেখে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা গ্রহণ করবেন বলে তিনি আশাবাদী।









কোন মন্তব্য নেই