Header Ads

স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী পালনে চয়ন সংঘ

সুব্রত দাস, বদরপুর : লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ জিপির আসাইঘাটের চয়ন সংঘ ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করলেন। করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে চয়ন সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন নেহেরু যুব কেন্দ্রের কোষাধ্যক্ষ দেবব্রত দাস সহ অন্যান বিশিষ্ট ব্যক্তিরা। স্বামী বিবেকানন্দ জীবনীর উপরে সংক্ষিপ্ত বক্তব্য 

রাখেন কোষাধ্যক্ষ দেবব্রত দাস। কার্যসূচির মধ্যে ছিল - পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, পুষ্পাঞ্জলি, স্বামীজি স্মরণ, উদ্বোধনী সঙ্গীত, স্বতিবাচন, শান্তিপাট, যোগাভ্যাস, শোভাযাত্রা, অতিথিবরণ, স্বাগত ভাষণ, দুপুরে অঙ্কন প্রতিযোগীতা, প্রবন্ধ পাঠ, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কার্যক্রম। এই অনুষ্ঠানে চয়ন সংঘের সভাপতি,সম্পাদকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.