অসমের শিলচরে এক হাজারেরও বেশি হিমায়িত কোভিশিল্ড টিকা মিলল!
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ১৬
জানুয়ারি বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ কার্যসূচি শুরু হয়েছে ভারতে। দিনরাত পরিশ্রম করে টিকা প্রস্তুত করা
বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম
পর্যায়ে করোনা ভাইরাস মোকাবিলা করতে যারা সম্মুখ সমরে নেমেছেন তাদের ডোজ দেওয়ার
প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এর
মধ্যেই কিন্তু দুর্নীতির ইঙ্গিত মিলেছে ভ্যাকসিন নিয়ে।
জানা
গিয়েছে, অসমের শিলচরের এক সরকারি হাসপাতালে প্রায় এক
হাজার কোভিশিল্ড টিকা জমিয়ে রাখা হয়েছে। ঘটনাটি
ঘটেছে বরাক উপত্যকায় রাজ্যের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র শিলচর মেডিক্যাল কলেজ ও
হাসপাতালে। জানা
যাচ্ছে, প্রায় ১০০টি শিশিতে কোভিশিল্ডের এক হাজার ডোজ
সংরক্ষণ করা ছিল। করোনা
টিকার প্রত্যেকটি ডোজ ফ্রিজ অবস্থায় পাওয়া গেছে। ঘটনায়
স্তম্ভিত গোটা অসমবাসী। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে
মুখ খুললেও এই বিষয়টি নিয়ে এখনো কিছু বলতে শোনা যায়নি।
শিলচর
মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে অসমের স্বাস্থ্য বিভাগ
বিষয়টি খতিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।
এছাড়াও
শিশিগুলির টিকা কাজ করছে কিনা, বিষয়টি নির্ধারণ করার জন্যে ল্যাবে পাঠানো হয়েছে। কোভিশিল্ড এবং কোভাক্সিন সম্প্রতি দেশের ড্রাগ
কন্ট্রোলের তরফ থেকে অনুমোদন পেয়েছে। ভারতে
টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্র
কথা রেখেছে বন্ধু-প্রতিবেশি দেশগুলিকে ভ্যাকসিন দিয়ে। ইতিমধ্যে মালদ্বীপ, ভুটান
এবং ২১ জানুয়ারি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে টিকা। ভুটানকে
করোনাকালে বিভিন্নভাবে সাহায্য করেছে ভারত। ভারত
সরকারের উপহার এবং সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানের কোভিড-১৯
ভ্যাকসিন বৃহস্পতিবার দেশে
পৌঁছবে।
ভারত
সরকারের উপহারের ২০ লক্ষ এবং চুক্তির প্রথম চালান হিসেবে ১৫ লক্ষ অর্থাৎ সর্বমোট
৩৫ লক্ষ ডোজ করোনার টিকা এদিন দুপুরে এয়ার ইন্ডিয়ার এক বিশেষ ফ্লাইটে দেশে পৌঁছাবে।
বুধবার
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের টিকা সম্পর্কে এ তথ্য জানান। তিনি বলেন, টিকা
দেশে আসার পরপরই শুরু হয়ে যাবে টিকা দান কর্মসূচি।
জানা
গিয়েছে, বিমানবন্দর থেকে বহু প্রতীক্ষার টিকা গ্রহণ
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে
নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়।









কোন মন্তব্য নেই