তৃণমূলের মন্ত্রীসভা ছাড়লেন বনমন্ত্রী রাজীব বন্দ্যেপাধ্যায়
নয়া ঠাহর ওয়েব ডেস্ক : তৃণমূলের মন্ত্রীসভা ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ও লক্ষী রতন শুক্ল । এবার মন্ত্রীসভা ছাড়লেন বনমন্ত্রী রাজীব বন্দ্যেপাধ্যায় । শুভেন্দু অধিকারী দল ছেড়ে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিজেপিতে। শুক্রবার দুপুরে বনমন্ত্রী পদে ইস্তফা দেন রাজীব । ইস্তফার পরই রাজ্যপাল জগদীশ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজীব।রাজীবের মন্ত্রীসভা ছাড়া নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদমাধ্যমে মন্তব্য করেন , তাঁরা এমনটিই প্রত্যাশা করেছিলেন । দলে থেকেও তিনি কোনও কাজ করছিলেন না । মন্ত্রীসভার বৈঠকেও যাচ্ছিলেন না বেশ কিছুদিন ধরে।ঘটনাচক্রে আগামীকালই পশ্চিমবঙ্গ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রাজীবের ইস্তফা তাই নতুন মাত্রা পেয়েছে।রাজনৈতিক মহলের মত , রাজীব যোগ দিতে পারেন বিজেপিতে।









কোন মন্তব্য নেই