মেঘালয়ের কয়লাখনিতে নিহত করিমগঞ্জের ৬ শ্রমিক
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ মেঘালয়ের
পূর্ব জয়ন্তীয়া পাহাড়ের একটি কয়লার খনিতে দুর্ঘটনায়
৬ জন শ্রমিক করুণ মৃত্যু হয়। জানা গেছে, পূর্ব জয়ন্তীয়া পাহাড়ের রিম্বাই গ্রামের
একটি কয়লা খনিতে খননকার্য চালানোর সময় শ্রমিকরা উঠে থাকা মেশিনটির একটি অংশ ভেঙে
যায়। ফলে প্রায় ১৫০ ফুট নিচে পরে যান শ্রমিকরা। মর্মান্তিক
একের পর এক ঘটনা ঘটে চলেছে। নিহত কয়লাখনির শ্রমিকেরা অসমের করিমগঞ্জ জেলার বাসিন্দা। শুক্রবার
সকালে মরদেহগুলি উদ্ধার করা হয় এবং
ময়না তদন্তের জন্য পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলার খালিহরিয়তের কমিউনিটি হেলথ
সেন্টারে প্রেরণ করা হয়েছে। পূর্ব
জৈন্তিয়া পার্বত্য জেলার জেলা প্রশাসক ই খারমালকি জানিয়েছেন, রায়ম্বাই
গ্রামের কাছে সরকারীতে একটি কয়লা খনিতে দুর্ঘটনাটি ঘটে। মৃত ৬ জন শ্রমিকের মধ্যে চারজনকে চিহ্নিত করা
হয়েছে। তাঁদের পরিবারকে অবগত করা
হয়েছে এ বিষয়ে। শনাক্তকারীরা হলেন অসমের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকা থেকে। তাঁদের মধ্যে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার
অন্তর্গত জালালাবাদ গ্রামের মকবুল হুসেন, আলী
হুসেন, মকমদুর রহমানের পুত্র দিলওয়ার হুসেন এবং মাজাইদ
আলীর ছেলে জিলাল উদ্দিন।
উল্লেখ্য, ২০১৮
সালের ৩১ ডিসেম্বর তারিখে মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া জেলার Ksan অঞ্চলে
সংঘটিত খনি দুর্ঘটনায় ১৫ জন শ্রমিক আবদ্ধ হয়ে পড়েছিলেন। ১৫ জন
আবদ্ধ হয়ে পড়েছিলেন যদিও ৫ জন কোনভাবে প্রাণে রক্ষা পান। বাকি ১০
জন শ্রমিকের উদ্ধার অভিযান ব্যর্থ হয় এবং ২০১৯ সালের মার্চ মাসে উদ্ধার অভিযান
বন্ধ করার কথা ঘোষণা করা হয়। কিন্তু সেই ১০
জনের সন্ধান আজও পাওয়া যায়নি।









কোন মন্তব্য নেই