Header Ads

বদরপুরে আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেসে আহত ২৫




সুব্রত দাস, বদরপুর : আজ আগরতলা-শিয়ালদহ গামী ট্রেনে বদরপুর রেলওয়ে স্টেশনে চালকের গাফিলতির কারনে অনেক যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছে। জানা গেছে, বদরপুর রেল স্টেশন আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস আসার পর ইঞ্জিন লাগানোর সময় সজোরে ট্রেনে ধাক্কা মারে।ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ট্রেনের ভিতরে থাকা ২০ থেকে ২৫ জন যাত্রীরা 

আহত হন। তার মধ্যে রয়েছে চার বছরের এক শিশুসহ ও এক অন্তঃসত্ত্বা মহিলা। সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ, রেলওয়ে অধিকারী, আম-জনতা, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা মিলে তাদেরকে ডাক্তার সংস্পর্শে নিয়ে যায়। সুত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, সকল যাত্রীকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.