Header Ads

কলকাতায় ‘জয় শ্রীরাম’ শ্লোগান তৃণমূলের সাপে বড় হয়েছে

নয়া ঠাহর প্রতিবেদন,  কলকাতাঃ  জয় শ্রীরাম  মানে  রামচন্দ্রকে  ভক্তি  দেখানো নয়। বিজেপি দলের প্রতি  সমর্থন জানানো। এই শ্লোগান  নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেস চাপান উত্তর  এক   নতুন মাত্রা পেয়েছে। কলকাতা নেতাজির ১২৫তম জন্ম জয়ন্তিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  বিচলত করার জন্যে বিজেপি  সমর্থকরা জয় শ্রীরাম’  ধ্বনি   দিলে মমতা রীতিমত  অপমানিত হয়ে  প্রধানমসন্ত্রীর মুখের উপর বলেন,  তাকে  সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ করে ডেকে এনে অপমান করা হল। প্রতিবাদে  ভাষণ না দিয়ে মঞ্চ ছেড়ে চলে যান। এই ঘটনায়  তৃণমূল  কংগ্রেস লাভমান হল বলে মনে করছে রাজনৈতিক মহল।  নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত সরকারি মঞ্চে রাজনৈতিক  স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিরোধী শিবিরে  নিন্দার ঝড় উঠেছে। সংসদের বিরোধী  নেতা  অধীর চৌধুরী তীব্র নিন্দা করে বলেন, আমন্ত্রণ করে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করা হল। বাংলার মানুষ তা মেনে নেবে না। একজন মহিলা  মুখ্যমন্ত্রীকে অপমান করে  উন্মাদের  পরিচয় দিল বিজেপি। তৃণমূল কংগ্রেস মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,  এই ঘটনা জাতির পক্ষে লজ্জাজনক বাংলার মাথা নচু করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর  ভাষণ শোনার জন্য মানুষ অপেক্ষা করছিলেন। বামপন্থী  নেতা বিমান বসু ও  নিন্দা  করেছেন।  বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই  শ্লোগানকে   সমর্থন  করেন। পশ্চিমবঙ্গে  রাজনৈতিক শ্লোগান তৃণমূলের সাপে বর হয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.