Header Ads

১২৫ তম নেতাজী জয়ন্তী পালন বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনে

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ শনিবার নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে পালন করল বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতন। বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। নেতাজীর প্রতিকৃতিতে মাল্যার্পণ ও পুষ্পাঞ্জলী প্রদান করেন আচার্যা সুমিলা রায়। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন 

আচার্যা অপর্ণা শুক্লবৈদ্য। এরপর প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন রণেশ্বর চক্রবর্তী। অনুষ্ঠানে বিদ্যার্থীরা সমবেত সংগীত, সমবেত নৃত্য সহ হিন্দী, বাংলা, ইংরেজি, সংস্কৃত, অসমিয়া ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় নেতাজীর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করে। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বনমালী শুক্লবৈদ্য। শেষে বন্দেমাতরম্ রাষ্ট্র গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.