তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে টিম ইন্ডিয়ার প্ৰশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী, ছাত্রছাত্রীদের আত্মনিৰ্ভর ভারত গড়ার ডাক
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন
অনুষ্ঠানে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করে টিম ইন্ডিয়ার ঢালাও প্ৰশংসা
করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী। বিশ্ববিদ্যালয়ের
সমাবর্তনে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
অস্ট্রেলিয়ার মাটিতেই চারটি ম্যাচের বৰ্ডার-গাভাস্কার টেস্ট শৃঙ্খলায় ২-১-এ জয়ী
হওয়ার পর দেশবাসী ভারতীয় ক্ৰিকেট দলকে নিয়ে গৌরবান্বিত। বিশ্বের প্রত্যেক প্ৰান্ত
থেকে অজিংক রাহান নেতৃত্বাধীন ভারতীয় দলের উচ্চ প্ৰশংসা করা হচ্ছে। ঐতিহাসিক এই
বিজয়ের জন্য প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী ভারতীয় দলের ভূয়সী প্ৰশংসা করেছেন।
তিনি বলেন, অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ক্ৰিকেট দল যাবতীয়
প্ৰত্যাহ্বানের মোকাবিলা করে বিজয়ী হয়েছে। তিনি আরও বলেন, আমাদের এত বেশি শোচনীয়
পরিস্থিতেও কিন্তু আমাদের দল শক্ত হাতে প্ৰত্যাবৰ্তন করে পরবৰ্তী খেলায় বিজয়ী
হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া সফরে ঘাতপ্রতিঘাতের সম্মুখিন হওয়া সত্ত্বেও, আমাদের খেলোয়াড়রা ম্যাচ
রক্ষা করতে ময়দানে দৃঢ়তার সঙ্গে অগ্রসর হয়েছেন। আমাদের যুব খেলোয়াড় হতাশ না হয়ে
মজবুত মানসিকতার সঙ্গে প্ৰত্যাহ্বানের সন্মুখীন হয়েছিলেন।
উল্লেখ্য, আজ মধ্য অসমের তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ তম
সমাবৰ্তন অনুষ্ঠানে ১,২০০ জন ছাত্ৰছাত্ৰীকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্বোধন
করে ভারতীয় ক্ৰিকেট দলের ঐতিহাসিক বিজয়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী এমন মন্তব্য করেন। তিনি এই মনোবল আঁকড়ে জীবনে এগিয়ে যেতে উত্সাহব্যঞ্জক
ভাষণ দিয়েছেন। প্রাসঙ্গিক বক্তব্যে তিনি ছাত্রছাত্রীদের আত্মনির্ভর ভারত গড়তে
এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।









কোন মন্তব্য নেই