১০৩২৩ শিক্ষকদের অবস্থান মঞ্চ ভাঙল পুলিশ রাজপথে ফেলে শিক্ষকদের পেটাল পুলিশ, নিন্দার ঝড় রাজ্যজুড়ে
নয়া ঠাহর প্রতিবেদন, আগরতলা : ত্রিপুরার ইতিহাসে কালো দিন রচনা করলো বিপ্লব দেবের সরকার । সাতসকালে চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকদের অবস্হান মঞ্চ ভেঙে গুড়িয়ে রাজপথে ফেলে শিক্ষক - শিক্ষিকাদের নির্মমভাবে পেটাল বিজেপি সরকারের পুলিশ। বুধবার ভোরে আগরতলার সিটি সেন্টারের সামনে ৫২ দিনের মাথায় ভেঙে ফেলা গন - অবস্থান মঞ্চ। অবস্থান মঞ্চে ছোট ছোট শিশুদের নিয়ে ঘুমিয়ে থাকা শিক্ষক - শিক্ষিকাদের। এই প্রবল শীতের সকালে শিশুদের গায়ের কম্বল পর্যন্ত কেড়ে নেয় পুলিশ।প্রাকৃতিক কাজ সারতে বাথরুমে যাওয়া শিক্ষক - শিক্ষিকাদের টেনে
না হটে ফের প্যারাডাইস চৌমুহনীতে পথ অবরোধ করে চাকুরীচ্যুত শিক্ষকরা। সেখান থেকেও বলপূর্বক শিক্ষকদের হটিয়ে দেয় পুলিশ। পুলিশের মারে আহতদের রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে নিয়ে গিয়ে ভর্তি করানো হলে বিজেপির চিকিৎসক বিধায়ক দিলীপ দাস হাসপাতালে গিয়ে আহতদের জোরপূর্বক হাসপাতাল থেকে ছেড়ে দিতে বাধ্য করা হয় কর্মরত চিকিৎসকদের। আগরতলার আইজিএম হাসপাতালে ভর্তি থাকা আহত শিক্ষকদের দেখতে সন্ধ্যায় হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা মানিক সরকার, বাম বিধায়ক প্রতিনিধি দল। পুলিশের এই বর্বরোচিত আক্রমনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে। ২০১৮ সালে ভোটের আগে সংবিধান মেনে ১০৩২৩ শিক্ষকদের বিকল্প কর্মসংস্থাননের প্রতিশ্রুতি দিয়েছিলো বিজেপি। ভোটে জিতে সেই প্রতিশ্রুতি বেমালুম ভুলে শিক্ষকদের পিটিয়ে তাড়ানোর ঘটনায় নিন্দার ঝড় বইছে গোটা ত্রিপুরাজুড়ে।











কোন মন্তব্য নেই