Header Ads

বরিষ্ঠ সাংবাদিক বিনয় ভূষণ সেন প্রয়াত

নয়া দিল্লি : গণতন্ত্র দিবসে চলে গেলেন বরিষ্ঠ সাংবাদিক বিনয় ভূষণ সেন।মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৫।অসমের সংবাদজগতে ছিলেন এক সুপরিচিত নাম।  শেষ বয়সে ছিলেন একমাত্র ছেলের সাথে দিল্লিতে।শেষকৃত্য নুতন দিল্লির গ্রীন পার্ক শ্মশানে বুধবার সম্পন্ন হয়।তিনি গুয়াহাটির সাংবাদিকদের সংস্থা মিডিয়া ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।অসমের বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে ব্যুরো চিফ এবং স্টাফ রিপোর্টারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।এদের মধ্যে উল্লেখযোগ্য হ'ল -নিউজ স্টার, আসাম এক্সপ্রেসের মতো ইংরেজি দৈনিকগুলি। সংবাদাতা হিসাবে নর্থ ইস্ট এক্সপ্রেস, দৈনিক যুগশঙ্খ, সাপ্তাহিক নীলাচল,উত্তর পূর্ব এক্সপ্রেস,অ্যাকশন ও স্পোর্টস ওয়ার্ল্ড (কলকাতা) প্রাবন্ধিকরূপে অসংখ্য লেখা পাঠকদের জন্য লিখেছেন।ছিলেন দৈনিক সোনার কাছার ও উত্তরবঙ্গ সংবাদের বিশেষ সংবাদদাতা। ইস্টার্ন মিডিয়া কমিউনিকেশনস সংস্থার প্রধান সম্পাদক হিসাবেও গুয়াহাটিতে কাজ করেছেন।বিনয়বাবুর মৃত্যু সংবাদে পরিচিত সংবাদ জগতের মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। নয়া ঠাহর গোষ্ঠীর তরফ থেকে প্রধান সম্পাদক অমল গুপ্ত ও জাতীয় পরামর্শদাতা সম্পাদক রত্নজ্যোতি দত্ত শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।দৈনিক যুগশঙ্খের কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ ও বার্তালিপির প্রধান সম্পাদক অরিজিৎ আদিত্য বিনয়বাবুর প্রয়ানে গভীর শোক প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.