কান্দি বাসস্ট্যান্ডে গান্ধীজির প্রতিমূর্তি
নয়া ঠাহর প্রতিবেদন,
কান্দিঃ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪তম মৃত্যু তিথিতে কান্দি পৌরসভা আগামী ৩০ জানুয়ারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে কান্দি পৌর সভার প্রশাসক অপূর্ব সরকার আজ জানান। জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত সত্যাগ্রহ আন্দোলনের পথিকৃৎ অহিংস মত বাদে বিশ্বাসী জাতির জনক।কান্দি বাসস্ট্যান্ডে সবজি বাজার সংলগ্ন স্থানে গান্ধীজির পূর্ণাবয়ব প্রতিমূর্তি বসানো হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কান্দি পৌরসভার কো অর্ডিনেটর গুরু প্রসাদ মুখার্জি, গৌতম রায়,অজয় বড়াল প্রমুখ উপস্থিত থাকবেন।









কোন মন্তব্য নেই