কবিতা
আশুতোষ দাস
বাঙালার সীমানা এঁকেছো তুমি,
বাঙালীর উজ্জ্বল ভূগোলে তুমি,
আমদের রঙিন পালকে ঝলমলে মাথা
উঁচু থাকা দৃপ্ত তেজী মুজিবুর।
একটা ঝড়কে বেঁধে ছিলে কঠোর কব্জিতে- তাই তুমি একটি প্রত্যয়ী আগুনের নাম,
তোমার ছড়ানো স্ফুলিঙ্গের আগুন শিখায় জ্বলে পুড়ে গেছে কত বিষময় ঘাসফড়িং
পাপীরা-মুখোশে মানুষ রূপী-
হিংস্র পশুকে শিক্ষা দিয়ে তোমারই পদাঘাত,
তাই আমাদের কাছে
বরণ্য অমর তুমি অনন্য অসীম মুজিবুর।
দেশে দেশে নতুন বার্তায় তুমি ইতিহাসে অক্ষয় অম্লান-
তোমার তূলনা কেবল তুমি যে-
[বাঙালির কাছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বিশেষ বার্তা নিয়ে আসে। সমস্ত বাঙালি জাতির কাছে অবশ্যই তাৎপর্য পূর্ণ।আমাদের প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে শ্রদ্ধা জানিয়ে এই কবিতা।]









কোন মন্তব্য নেই