Header Ads

স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন বিহাড়ায়


নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিহাড়া ইউনিটের পক্ষ থেকে বিশ্ব বরেণ্য স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করা হয়। এদিন বিহাড়া যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে বিবেক জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যার্থী পরিষদের বিহাড়া ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুধিষ্ঠির সাহা হাইয়ার সেকেণ্ডারী স্কুলের প্রধান অধ্যক্ষ মণিদীপা সিকদার। এদিন নৃত্য, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিদ্যার্থীদের মধ্যে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মণিদীপা সিকদার সহ অন্যরা প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিহাড়া শাখার সভাপতি প্রদীপ গোস্বামী, সম্পাদক অনুপ দাস, সুমন শুক্লবৈদ্য, বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনের বরিষ্ঠা আচার্যা সুমিলা রায় সহ অন্যরা। 

এদিকে বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনেও স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্ম জয়ন্তী পালন করা হয়। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আচার্য বিমান রায়। বনমালী শুক্লবৈদ্য অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা বিবেকানন্দের জীবনী ও বাণী পাঠ করে শোনায়। পরে সারগর্ভ বক্তব্য প্রদান করেন শিক্ষাবিদ কুলমনি মিশ্র। প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের আচার্যা নিশা দেব, শিল্পী দাস, দীপশিখা দাস, বিভা রাণী শর্মা সহ অন্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.