গুয়াহাটিতে পৌঁছলো কোভিড ভ্যাকসিনের প্রথম ব্যাচ ,১৬জানুয়ারী থেকে হবে টিকাকরণ ,
দেবযানী পাটিকর,গুয়াহাটি।
কোভিড ১৯ ভ্যাকসিনের প্রথম ব্যাচটি মঙ্গলবার বিকেল পাঁচটার সময় বড়ঝাড় স্থিত গোপীনাথ বরদলৈ আন্তঃ রাষ্ট্রীয় বিমানবন্দরের এসে পৌঁছায় ।অসম ও মেঘালয়ের জন্য ২০টি বাক্স করে আনা হয়েছে ভ্যাকসিন।
বড়ঝাড় কার্গো কমপ্লেক্সের এএআই উইংস এ প্রথমে নামানো হয় বাক্সগুলি। এ প্রসঙ্গে যে এএআই এর উত্তর-পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডাইরেক্টর এম সুরেশ বলেন যে পরিবহনের সাহায্যে কার্গো গুলি উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে।
বড়ঝাড় বিমানবন্দর এলাকাটি ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের নোডল পয়েন্ট হিসাবে মার্ক করা হয়েছে ।এর মাধ্যমে ভ্যাকসিনগুলি সময়মতো সমস্ত সংস্থাগুলোকে বিতরণ করা হবে ।এই বক্সের মাঝে ২,৪০,০০০ ডোজ গুয়াহাটি এয়ারপোর্ট আনা হয়েছে এবং এরমধ্যে ১৭ টি বাক্স অসমের ও বাকি ৩টি মেঘালয়ের ।প্রতিটি বাক্সে রয়েছে ১২০০০ ডোজ।
ফ্লাইট নাম্বার এসজি ৭৭১৫ করে ভ্যাকসিন মঙ্গলবার বিকেল পাঁচটায় পুনে থেকে ভায়া কলকাতা হয় গুয়াহাটি এসে পৌঁছায়। বাক্সগুলি সংশ্লিষ্ট রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের লোকের হাতে হস্তান্তর করা হয়।এএআই ভ্যাকসিন হস্তান্তরের সমস্ত ব্যবস্থা যেমন কোল্ড স্টোরেজ, পিক আপ পয়েন্টস,হেল্প ডেস্ক,এক্সচেঞ্জ পয়েন্ট,এন্ট্রি, এক্সিট করেছিল।
এয়ারপোর্টের ডিরেক্টরর রমেশ কুমার বলেন যে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে নর্থ ইস্ট ইন্ডিয়ার ভ্যাকসিনের প্রথম ব্যাচটি গুয়াহাটি এসে পৌঁছেছে।
রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, এয়ারপোর্টে কর্মীরা, রাজ্য ট্রাফিক পুলিশ ,কোল্ড স্টোরেজের সদস্য ও অন্যান্য স্টকহোল্ডারের প্রতিষ্ঠানরা বিমানবন্দরে ভ্যাকসিন বাক্স গুলি গ্রহণের সময় উপস্থিত ছিলেন।
১৬ জানুয়ারি থেকে শুরু হবে টিকাকরণ।এর।আগে দুবার ড্রাই রান সম্পন্ন করা হয়েছে গুয়াহাটির বিভিন্ন হাসপাতালে।











কোন মন্তব্য নেই